ভ্রমণ কাহিনী
তিরতিরে নদী আর শাল জঙ্গলের দেশে
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
আমরা যখন কলকাতা থেকে কোথাও যাই, তখন আসলে কলকাতার দিকেই আবার যাত্রা করি-ঘুরে তো সেই কলকাতাতেই আসতে হয় ৷ একটু ঘুরপথে আবার সেই কলকাতায় ফিরি ৷ বললাম বটে এটা ঘুরপথ, কিন্তু এই পথে ঘোরার মধ্যে একটু আনন্দ রয়েছে ৷ কলকাতা থেকে যে কারণে আমরা পথ ধরে বেরিয়ে পড়ি, তার তো একটা উদ্দেশ্য আছে ৷ সেই উদ্দেশ্যটা খুব একটা সিদ্ধ হয় না, যখন আমরা আবার কোনও বড় রকমের শহর-টহরে যাই ৷
আমার নিজের বেড়াতে খুব ভালো লাগে, ছোটখাটো মফস্বল শহরে ৷ খুব ছেলেবেলায় বাবা আমাদের প্রত্যেক বছর বাইরে নিয়ে যেতেন ৷ আমাদের তো দেশের বাড়ি ছিল ৷ দেশ বলতে পুববাংলার গ্রামের বাড়ি ৷ সে-ও ছিল খুব চমৎকার ব্যাপার ৷ দেশের বাড়িতে গিয়ে মাসখানেক কাটিয়ে তারপর কলকাতায় ফেরা-সেটা খুব মজার ব্যাপার ছিল আমাদের কাছে ৷