Showing posts with label হায়দার আকবর খান রনো. Show all posts
Showing posts with label হায়দার আকবর খান রনো. Show all posts

মার্কস কি মার্কসবাদী ছিলেন? - হায়দার আকবর খান রনো

মার্কস কি মার্কসবাদী ছিলেন?
হায়দার আকবর খান রনো

কার্ল মার্কসের জীবদ্দশা থেকেই শুরু হয়েছিল তাঁর বক্তব্য ও তত্ত্বকে বিকৃত করে এমনভাবে পরিবেশন করা যাতে মনে হয় বিকৃতটাই মার্কসীয় তত্ত্ব। প্রবণতাটা এখনও আছে। মার্কসকে যারা ভালভাবে অধ্যয়ন করেন নি তাদেরকে সহজেই একটা বুঝ দেয়া যায় যে, মার্কসবাদ কোন প্রমাণিত ও বিশ্বাসযোগ্য মতবাদ নয়। আরও বলা হয় যে, মার্কসবাদ এখন প্রাচীন হয়ে গেছে, বর্তমান যুগে সে অচল। উনবিংশ শতাব্দীর বিপ্লবের তত্ত্ব এখন নাকি বিশ্ব পরিস্থিতির সঙ্গে খাপ খায় না, ইত্যাদি। আমি এই রচনার সংক্ষিপ্ত পরিসরে মার্কস সংক্রান্ত বহুবিধ প্রচলিত ভুল ধারণা খণ্ডন করার চেষ্টা করছি না। টেরি ইংগলটন একটি গুরুত্বপূর্ণ বই লিখেছেন। Why Marx was Right এই শিরোনামে। সেখানে তিনি এই রকম কয়েকটি ভুল ধারণা খণ্ডন করেছেন খুবই কার্যকর যুক্তি ও তথ্য সহকারে। আগ্রহী মার্কসবাদী কর্মীদের আমি বইটি পাঠ করার জন্য অনুরোধ করবো।
প্রকাশক : রিটন খান, সম্পাদকমন্ডলী : এমরান হোসেন রাসেল, রিটন খান
Copyright © 2020. All rights reserved by বইয়ের হাট